শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০১ পিএম, ২০২১-০৫-২৬
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে বিপদে পড়া পাথর বোঝাই ১২ নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ বিমানবাহিনীর দুইটি ‘এডব্লিউ-১৩৯’ হেলিকপ্টার। বুধবার (২৬ মে) বিকেলে পৌনে ৩টার দিকে পতেঙ্গার ভাসানচর এলাকার এমভি সানভ্যালি নামের জাহাজ থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গার বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে নিয়ে আসা হয়। বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর কাছে খবর পেয়ে ঢাকার তেজগাঁও থেকে বিমানবাহিনীর ১০৯ সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিটের গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মো. মান্নাফির নেতৃত্বে হেলিকপ্টার দুইটি বেলা দেড়টার দিকে দুর্ঘটনাকবলিত জাহাজটি শনাক্ত করতে সক্ষম হয়। এরপর ১২ নাবিককে বৈরী আবহাওয়ার মধ্যেও সফলতার সঙ্গে উদ্ধার করে আনা হয়। ঘাঁটিতে এনে ১২ নাবিকের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একজনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। সবাইকে ওষুধপত্র ও খাবার দেওয়া হয়। বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুল আলম জানান, জাহাজটির মালিককে খবর দেওয়া হয়েছে। শিগগির মালিকের প্রতিনিধির কাছে নাবিকদের হস্তান্তর করা হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited