শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৫:৪০ পিএম, ২০২১-০৫-২৬
ফটিকছড়ির নাজিরহাটে সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের আজম রোড (ডাইনজুরি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডলি আক্তার (৪০), ও লায়লা বেগম (৩৫)। তারা সম্পর্কে আপন বোন। এদের মধ্যে ডলি নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এবিসি এলাকার শেখ মুহাম্মদ তালকুদার বাড়ির নন্না মিয়ার (৫০) স্ত্রী এবং লায়লা একই পৌরসভার কুম্ভারপাড়া এলাকার বড় বাড়ির আনোয়ারের স্ত্রী। স্থানীয়রা জানান, বিবিরহাটের দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা চলন্ত একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডলিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করলে সেখানে আহত লায়লাও মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ মোকতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে গাড়ি দু'টির চালক পলাতক রয়েছেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited