শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪০ পিএম, ২০২১-০৫-২৬
কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় তীব্র জোয়ারের কারণে চারটি জাহাজ নোঙর ছিড়ে যায়। পরে জাহাজগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় নৌপুলিশের সদস্যরা। এছাড়াও নদীতে নোঙর করা অপর জাহাজগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তর করতে বলা হয়। মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন সদরঘাট নৌথানার পুলিশ। সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, কর্ণফুলী ব্রিজের উজানে বেশিরভাগ জাহাজ অবস্থান করছিল। ছোট ছোট যাত্রীবাহী সাম্পানের চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নিরাপত্তাজনিত কারণে কর্ণফুলী নদীতে সব নৌযান চলাচল বন্ধ করা হয়। তিনি বলেন, কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় তীব্র জোয়ারের কারণে চারটি জাহাজ নোঙর থেকে ছিড়ে যায়। পরে সে জাহাজগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ঘূর্ণিঝড় ইয়াস সতর্কতা হিসাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। এ সংক্রান্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে মাইকিংও করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited