শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৫:২৭ পিএম, ২০২১-০৫-২৫
সাতকানিয়ার চরতী ইউনিয়নের সুইপরা এলাকায় সৈয়দুল ইসলাম (১৯) নামের এক রোহিঙ্গা কিশোর বন্য হাতির আক্রমনে নিহত হয়েছে। মঙ্গলবার ২৫ মে ভোর ৫ টার দিকে বাবুলের আম ও লিচু বাগানে হাতির আক্রমণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চরতী সুইপরা এলাকার মৃত মনু মিয়ার ছেলে মাহমুদুল হক বাবুলের পাহাড়ি এলাকায় আম ও লিচু বাগানে কর্মচারী হিসেবে কাজ করত কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আবদুস সালামের ছেলে ছৈয়দুল ইসলাম। ভোরে বাগানে কর্মচারী ছৈয়দুল ইসলাম বাগান পাহারা দিতে গেলে একদল বন্য হাতি তাকে আক্রমন করে। এসময় ছৈয়দুল ইসলাম হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। চরতী সুইপরা এলাকার মোহাম্মদ শফি বলেন, আম ও লিচু বাগান পাহারা দিতে নিহত সৈয়দুল ইসলামের সাথে আরো কয়েকজন ছিল। হাতির পাল তাদের আক্রমন করলে অন্যরা বাগান থেকে পালিয়ে আসেন। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে সৈয়দুল মারা যান। চরতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম হাতির পায়ে পিষ্ট হয়ে এক রোহিঙ্গা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো ইসমাইল হোসেন বলেন, বন্য হাতির আক্রমনে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited