চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাই উপজেলা প্রশাসনের বিএসআরএম কারখানা পরিদর্শন 

মীরসরাই প্রতিনিধি :    |    ০৯:২৪ পিএম, ২০২১-০৫-২৪

মীরসরাই উপজেলা প্রশাসনের বিএসআরএম কারখানা পরিদর্শন 

সম্প্রতি মীরসরাই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় নলকূপের পানি উঠছেনা স্থানীয়দের অভিযোগ। নলকূপের পানি না উঠায় বিএসআরএম ইস্পাত কোম্পানীর গভীর নলকূপে অতিরিক্ত পানি উত্তোলনকে দায়ী করে আসছে স্থানীয়রা। গত ১৭ মে চট্টগ্রাম-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশ মতে মীরসরাই উপজেলা প্রশাসন এক জরুরি  বৈঠকে বসে বিএসআরএম কর্তৃপক্ষ'কে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে পাইপলাইনের মাধ্যমে ফেনী নদী থেকে পানি আনার পরামর্শ দেন। লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভাউচারের মাধ্যমে ফেনী নদী থেকে পানি আনার নির্দেশ দেন। তাঁরই ধারাবাহিকতায় ২৪ মে (সোমবার) দুপুরে উপজেলা প্রশাসনের একটি দল সরেজমিনে স্থানীয় সাংসদের নির্দেশনার অগ্রগতি পরিদর্শনে যান। এইসময় মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, ওসি মীরসরাই মজিবুর রহমান (পিপিএম), ওসি জোরারগঞ্জ মোঃ নুর হোসেন মামুন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ।
পরে বিএসআরএম কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের পরিদর্শন দলকে জানান, ফেনী নদী থেকে পাইপ লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত গভীর নলকূপ দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে ভাউচারের মাধ্যমে ফেনী নদীর পানি ব্যবহার করা হবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর