চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাকা চৌধুরীর মামলার সাক্ষী আবু তাহের চৌধুরী না ফেরার দেশে 

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৫১ পিএম, ২০২১-০৫-২৪

সাকা চৌধুরীর মামলার সাক্ষী আবু তাহের চৌধুরী না ফেরার দেশে 

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী (৮৭) মৃত্যুবরণ করেছেন। রোববার (২৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দুই পুত্র, পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদানের পর নামাজে জানাজা শেষে মোহরা ওয়ার্ডের রাজা খান চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মামুনুল আহমেদ অনিক এর নেতৃত্বে সিএমপি’র চান্দগাঁও থানার প্রতিনিধিসহ পুলিশের একটি দল ‘গার্ড অব অনার’ দেন। মুক্তিযোদ্ধা সংসদ চান্দগাঁও থানা কমান্ডের কর্মকর্তা মালেক খান, মো. মুসা, আহমেদ হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরীর বড় মামা। বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলী, পেশাজীবী সাংস্কৃতিক স্কোয়ার্ড এর সদস্য সচিব ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ এর সচিব শেখ মুজিব আহমেদ, সংগঠক মির্জা ইমতিয়াজ শাওন, আসিফ ইকবাল, ইমরান সোহেল প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর