শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০২:৪৪ পিএম, ২০২১-০৫-২৪
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে একজন বাঙ্গালী নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার (২৪ মে) সকাল ৯ টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে বান্দরবান সদরস্থ বান্দরবান প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সহ সভাপতি
বীর মুক্তিযোদ্ধা সন্মানিত ক্যাপ্টেন (অব:) আলহাজ্ব মোঃ তারু মিয়া,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি কাজী মোঃ মুজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, বান্দরবান পৌর সভাপতি সামছুল হক শামু, ছাত্রনেতা মিজানুর রহমান আখন্দ। এছাড়াও সংগঠণের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিতি ছিলেন।
মানববন্ধনে বক্তব্যকালে বক্তারা বলেন , বাংলাদেশ গেজেটে সু-স্পষ্ট উল্লেখ আছে , পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে উপজাতি/পাহাড়িদের অগ্রাধিকার দেয়া যেতে পারে।এতে প্রতীয়মান হয় যে বাঙ্গালী নিয়োগে কোনপ্রকার আইনি বাঁধা নেই।
তদুপুরি দীর্ঘ একযুগের বেশি সময় ধরে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে পাহাড়ি/উপজাতি প্রতিনিধিগণ নেতৃ্ত্ব দিয়ে আসছেন। যা সত্যিই হতাশা জনক।তাই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি-ধর্মের মানুষের অধিকার রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে একজন বাঙ্গালী নিয়োগ প্রদানের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রধান মন্ত্রীর নিকট পার্বত্যবাসীর পক্ষ থেকে জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন-অতীতের ইতিহাস দেখলে জানা যায়, পূর্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার(পদাধিকার বলে),জিওসি ২৪ পদাতিক ডিভিশন(পদাধিকার বলে) সহ বাঙ্গালী প্রতিনিধিগণ নিযুক্ত ছিলেন। তখন পার্বত্য এলাকায় সুন্দর ও সন্তোষজনক উন্নয়নের ছবি আমরা দেখেছি। কিন্তু বর্তমান সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,জেলা পরিষদসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকার পার্বত্য চট্টগ্রামের সংকট নিরসনে শত শত কোটি টাকা বরাদ্দ দিয়ে আসলেও সে হারে পার্বত্য
এলাকার সংকট সমাধানের সন্তোষজনক প্রমান পাওয়া যায়নি।
তিন পার্বত্য জেলার সংসদ সদস্যগণ উপজাতি, তিন পার্বত্য জেলার রাজা/সার্কেল চীফগণ উপজাতি, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান উপজাতি,
জেলা পরিষদের চেয়ারম্যানগণ উপজাতি,তিন পার্বত্য জেলার সমস্ত মৌজার হেডম্যান উপজাতি এবং দীর্ঘ একযুগের বেশি সময় ধরে পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে পাহাড়ি/উপজাতি প্রতিনিধিগণ নেতৃ্ত্ব দিয়ে আসছেন।
এবারও যদি পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে পুনরায় পাহাড়ি/উপজাতি নিয়োগ দেওয়া হয় তাহলে সেটা শতভাগ সাম্প্রদায়িকতার পরিচয় বহন করবে।যদি তাই হয় ভবিষ্যতে পিসিএনপি আরো কঠিন কর্মসূচী পালন করবেন বলে জানান বক্তারা।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited