শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৭ পিএম, ২০২১-০৫-২৩
নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ বেপারি পাড়া সুমন টাওয়ারের সামনে থেকে ইয়াবা ও মোবাইলসহ দিদার হোসেন (২৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ মে) বিকেলে এ তথ্য জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, দিদার মোবাইল বন্ধক রেখে ইয়াবা বিক্রি করে। প্রতিটি মোবাইলের বিনিময়ে ২টি থেকে ৪টি পর্যন্ত ইয়াবা দেয়। কম দামি মোবাইল হলে ১ মোবাইলের বিনিময়ে ২টি এবং একটু বেশি দামি হলে ১ মোবাইলের বিনিময়ে ৪টি ইয়াবা দেওয়া হয়। যাদের টাকা থাকে না তারা এ পদ্ধতিতে ইয়াবা কেনে। তিন থেকে পাঁচ দিনের মধ্যে টাকা দিতে না পারলে সেই মোবাইল বিক্রি করে দেওয়া হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হালিশহর ছোটপুল এলাকায় তার বাসা থেকে এরকম বন্ধকী ১৩টি মোবাইল উদ্ধার করা হয়। তিনি জানান, দিদারকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বাসা থেকে আরও ৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited