শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৩:৫২ পিএম, ২০২১-০৫-২২
অবশেষে অতিষ্ঠ হয়ে আনোয়ারার ১০ নং ইউনিয়নের হাইলধর, ইছাখালী, মালঘর, পীরখাইন গ্রামের মাদক স্পটগুলোতে ঈদের পর থেকে দফায় দফায় মাদকাসক্ত তরুণ ও কিশোর গ্যাংগুলোকে প্রতিরোধ ও গণপিটুনী দিচ্ছে স্থানীয় জনতা । জানা যায়, এসব বখাটে, মাদক কারবারী, মাদকাসক্ত কিশোর গ্যাংগুলোর অত্যাচারে অতিষ্ঠ ছিল আনোয়ারার স্থানীয় জনসাধারণ । দীর্ঘদিন তাদের ডাক দিয়ে, শালিস বিচার করে ও পুলিশে দিয়েও এদের প্রতিরোধ করা সম্ভব হয় নি স্থানীয় জনতার। দীর্ঘদিন ধরে এসব কিশোর গ্যাং চুরি, ছিনতাই, মাদক গ্রহণ, ইভটিজিংসহ নানা অপকর্মের সাথে জড়িত থেকে স্থানীয়দের নির্যাতন ও লাঞ্ছিত করে আসছিল। তাদের পিতা-মাতাদের অভিযোগ দিয়েও এসব কিশোর গ্যাংদের অপরাধের লাগাম টানা যায়নি। এসব অপরাধীদের পিতা-মাতারাও অতিষ্ঠ তাদের অত্যাচারে। গতকাল সন্ধ্যা ৭ টায় স্থানীয় জনতা অতিষ্ঠ হয়ে মজিদখালী, চানখালী এবং সাঙ্গু নদীর মোহনা পর্যন্ত ছোট ছোট তেরপল দিয়ে তাবু টাঙ্গিয়ে মাদক এবং ইয়াবা সেবনের এসব স্পটে হামলা চালিয়ে মাদকাসক্তদের গণপিটুনি দেয়। এ সময় এসব স্পট থেকে ইয়াবা ও অন্যান্য মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে জনতা। স্থানীয় এসব বখাটে আনোয়ারার কিছু সাংবাদিক ও পুলিশের ছত্রছায়ায় বেপরোয়া হয়েছে বলে জানিয়েছেন অানোয়ারার একজন সিনিয়র সাংবাদিক।
এ ব্যাপারে স্থানীয় জনতা ও এসব কিশোর গ্যাংয়ের অভিভাবকরা কিশোর গ্যাংদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরতে আনোয়ারার সাংসদ, মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited