চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

আমাদের ডেস্ক :    |    ০৭:২৮ পিএম, ২০২১-০৫-২০

এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

আবর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তাওতের প্রভাব কাটতে না কাটতেই এবার আরেকটি সামুদ্রিক ঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বঙ্গোপসাগরে। পূর্বাভাসকে সঠিক করে দিয়ে ঝড়টির দেখা দিলে এর নাম হবে ‘যশ’।
ঘূর্ণিঝড়ের এ নামটি ওমানের দেওয়া। ‘যশ’ শব্দটি এসেছে পার্সিয়ান ভাষা থেকে। ইংরেজিতে যেটিকে জেসমিন বলা হয়।
ভারতের আবহাওয়া অফিস (আইএমডি) ও ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আগামী ২২ মের দিকে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যেটা বাংলাদেশের আবহাওয়া অধিদফতরও কয়েকদিন থেকে বলছে। পরবর্তীতে এটি নিম্নচাপে পরিণত হয়ে আগামী ২৪ মের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর আগামী ২৬ মের দিকে এটি উত্তর পশ্চিম ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি পৌঁছাবে।
আইএমডি বলছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এটি শক্তিশালী রূপ নেবে আগামী ২১ থেকে ২৪ মের মধ্যে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলে আগামী ২৫ মে বিকেল থেকে ২৬ মে পর্যন্ত ক্রমান্বয়ে ঘণ্টায় সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকবে ৪০ থেকে ৬০ কিলোমিটার।
আগামী ২৪ থেকে ২৬ মে পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর এবং ২৫ থেকে ২৭ মে পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর, ওড়িশা ও পশ্চিমবঙ্গ সাগর থাকবে খুব উত্তাল। এজন্য সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে আগামী ২৩ থেকে ২৫ মে পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর চলাচল না করতে এবং ২৪ থেকে ২৭ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগর থেকে উঠে আসা দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম বায়ুর কারণে বিস্তৃতভাবে বৃষ্টিপাত হবে। এছাড়া সিকিম, সাব হিমালয়ান পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
২০২০ সালে আম্পান মে মাসেই দক্ষিণ ভারত ও পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল। সেবার সুন্দরবনে এসে শক্তি হারিয়ে ফেলে সুপার সাইক্লোনটি। গত (১৮ মে) মঙ্গলবার আঘাত হানা ঘূর্ণিঝড় তাওতের ক্ষত এখনো দগদগ করছে গুজরাটে।

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর