শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৭ পিএম, ২০২১-০৫-২০
এম এ আজিজ স্টেডিয়ামের পূর্ব গ্যালারির দ্বিতীয় তলায় ডরমেটরি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাজেট প্রণয়ন, ড্রইং-ডিজাইনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ সিজেকেএস কর্মকর্তা ও পরামর্শক প্রকৌশলী প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ডরমেটরি নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শন পরবর্তী সংশ্লিষ্টরা সিজেকেএস সম্মেলন কক্ষে বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে আ জ ম নাছির উদ্দীন বলেন, খেলোয়াড়, কর্মকর্তা, দলের কোচ, প্রশিক্ষকসহ ক্রীড়া সংশ্লিষ্টদের থাকার জন্য এই ডরমেটরি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডরমেটরি নির্মিত হলে বিভিন্ন লীগ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়-কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা করা যাবে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে জাতীয় ক্রীড়া কাউন্সিলের নির্দেশনা মানা হচ্ছে। এতে প্রকল্পের বিভিন্ন বিষয় পরিবর্ধন করা হচ্ছে। যার কারণে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণসহ আনুষঙ্গিক নানা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। জানা গেছে, এই ডরমেটরি নির্মাণ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে আড়াই কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। তবে বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) এর স্ট্যান্ডার্ড মেনে ড্রইং, ডিজাইন পরিবর্ধন করার কারণে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় বেড়ে প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত নির্ধারিত হতে পারে। বৈঠকে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য দিদারুল আলম, পরামর্শক প্রতিষ্ঠান চতুষ্কোণ এর স্বত্বাধিকারী প্রকৌশলী তুহিন বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited