শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৫:৩৫ পিএম, ২০২১-০৫-১৯
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও তাঁর হেনস্তাকারীদের শুধু বদলি নয়, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ড পুরাতন ঢাকাট্রাঙ্করোডস্থ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সীতাকুণ্ড প্রেস ক্লাব।
ক্লাবের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় ও সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দার হোসাইন, এম হেদায়েত উল্লাহ, সহ সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, দিদারুল হোসেন টুটুল, জাহাঙ্গীর আলম, তালুকদার নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু ও হাকিম মোল্লাসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার যখন দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তখন কিছু অসাধু কর্মকর্তা সরকারের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুণ্ন করার চেষ্টার অংশ হিসেবে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্ণীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে রোজিনা ইসলামের কলম ধরায় তাদের নিজেদের অপকর্ম ঢাকতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তারা বলেন, রোজিনা ইসলামকে হেনস্তাকারীরা শুধু তার টুটি চেপে কারাগারে পাঠাননি। সংবাদ পত্রের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতাকে কারাগারে পাঠিয়েছে। হেনস্তার ঘটনায় জড়িতদের শুধু বদলি করলে হবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দার হোসাইন বলেন, ‘ করোনা ভাইরাস এসে স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্ণীতিবাজদের চিহ্নিত করার সুযোগ করে দিয়েছে। এ দুর্ণীতিবাজদের জনগণকে চিনিয়েছেন রোজিনা ইসলাম। এ মন্ত্রণালয়ের পিয়ন থেকে সর্বোচ্চ কর্মকর্তার দুর্ণীতি তদন্ত করতে দুদকের প্রতি আহবান জানান তিনি।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী বলেন, স্বাস্থ্যমন্ত্রণালয়ের গাড়ির চালক থেকে কর্মকর্তাদের এক বড় অংশ প্রত্যক্ষ দুর্ণীতির সঙ্গে জড়িত। করোনাভাইরাস আসার পর স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্ণীতিবাজদের উৎপাত আরো বেড়ে যায়। একের পর এক প্রতিবেদন প্রকাশ দুর্ণীতিবাজদের লাগাম টানতে চেয়েছিলেন আমাদের বোন রোজিনা ইসলাম। স্বাস্থ্যমন্ত্রী দুর্ণীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের রক্ষায় নেমেছেন। তিনি এ পদে থাকার যোগ্যতা রাখেন না।’ এসময় স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ ও রোজিনার হেনস্তাকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited