শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৫:৩১ পিএম, ২০২১-০৫-১৯
দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামসহ সাংবাদিকদেরর উপর নির্যাতন নিপীড়ন এর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম চন্দনাইশ উপজেলা শাখার কর্মরত সাংবাদিক বৃন্দ। আজ ১৯ মে বুধবার দুপুর ২ টায় বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম চন্দনাইশ উপজেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সভাপতি এস এম রাশেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পটিয়া ও চন্দনাইশ প্রতিনিধি আব্দুর রাজ্জাক,চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার নুরুল আলম,চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো.কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম রুবেল। সহ-সাধারণ সম্পাদক মো.খালেদ রায়হান এর সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মো.জাহিদুর রহমান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন নিরব ,প্রচার সম্পাদক আনোয়ার আবির,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো.ওমর ফারুক প্রমুখ। এসময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা খুবই ন্যাক্কারজনক। এ ঘটনায় সাংবাদিকেরা বিস্মিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৫ ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করেও ক্লান্ত হয়নি তারা। মানববন্ধনে সাংবাদিকরা ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়। সমাবেশে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited