শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৪:৪৭ পিএম, ২০২১-০৫-১৮
খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী শান্তিপুর বিওপি এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা আটটি ভারতীয় গরু আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি। তবে আটক করা যায়নি জড়িতে কোন চোরাকারবারীকে। গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বিজিবি পলাশপুর জোন শান্তিপুর বিওপি'র টহল কমান্ডার হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা সোমবার ( ১৭ মে) ভোরের দিকে শূন্য লাইন হইতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিদ্দিক টিলা নামক এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮টি গরু আটক করে। গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ বিশ হাজার টাকা বলে ধারনা করা হচ্ছে। ৪০ বিজিবি' (পলাশপুর জোন) অধিনায়ক লে. কর্নেল মো. সৈয়দ সালাহ উদ্দিন নয়ন পিএসসি জানান, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় গরু করে নিয়ে আসছে চোরাকারবারিরা এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা গরুগুলো রেখে ফেলে পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়।
বর্তমানে গরুগুলো শান্তিপুর বিওপিতে রয়েছে জানিয়ে ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সৈয়দ সালাহ উদ্দিন নয়ন পিএসসি বলেন, আটককৃত ভারতীয় গরুগুলো কাস্টম অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited