শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৫:৩৭ পিএম, ২০২১-০৫-১১
বান্দরবান রুমা উপজেলার দূর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্থানায় অভিযান পরিচালনা করে রাশিয়ান ২টি এসএমজি ও গোলাবারুদ উদ্ধার করেছে রুমা সেনা জোন।
মঙ্গলবার (১১ মে) ভোরে রুমা সেনা জোনের দায়িত্ব পূর্ণ এলাকার মিঞ্জিরি পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে এ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
রুমা সেনা জোন সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুমা উপজেলার দূর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে সন্ত্রাসীদের আস্থার পার্শে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে সেনা সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়।একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এতে কাউকে আটক করা না গেলেও সন্ত্রাসীদের আস্থানা হতে ২ টি রাশিয়ান এসএমজি, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ৩ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ১টি ছুরি, ১০০ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম আফিম, ৭৫০ মিলি দেশীয় চোলাই মদ, ১ টি সোলার চার্জার, ১ সেট তাঁস ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়।
সুত্রে আরো জানা যায় এ সন্ত্রাসীরা আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের মূখে ভয়ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষকে অপহরণ, খুন, চাঁদা আদায় করে ত্রাসের রাজত্ব কায়েম করে তিন পার্বত্য জেলাকে বাংলাদেশের মূল ভূখন্ড হতে আলাদা করে স্বাধীন জুন্ম ল্যান্ড নামক দেশ গড়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited