চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রেল কর্মকর্তা ফয়সালের টাকা সরানোর পেছনে উর্ধতনদের গাফেলতি নাকি জড়িত? 

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৩ পিএম, ২০২১-০৫-১০

রেল কর্মকর্তা ফয়সালের টাকা সরানোর পেছনে উর্ধতনদের গাফেলতি নাকি জড়িত? 

রেলওয়ের সহকারি হিসাব কর্মকর্তা ফয়সাল মাহমুদের কোটি টাকা সরানোর পেছনে ওই শাখার উর্ধতন কর্মকর্তাদের গাফেলতি নাকি জড়িত,এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (৯ মে) এই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন,  ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন সে এক কোটি টাকার বেশি সরিয়ে নিয়েছেন। প্রকৃতপক্ষে কত টাকা সরিয়ে নিয়েছেন, কীভাবে টাকাগুলো সরিয়ে নিয়েছে সেটি খুঁজে বের করতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
ফয়সাল রেলওয়ের পাহাড়তলী অর্থ ও হিসাব শাখায় কর্মরত ছিলেন। ২০১২ সালে জুনিয়র হিসাব কর্মকর্তা হিসেবে তিনি রেলওয়ে যোগদান করেন। টাকা সরিয়ে নেওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী কর্মীরা তাকে আটক করে। এই ঘটনার সঙ্গে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, রেলওয়ের অর্থ ও হিসাব শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা হয় দায়িত্ব পালনে অবহেলা করেছেন, না হয় টাকাগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের পরোক্ষ সমর্থন ছিল। কেননা ফয়সাল প্রতিমাসে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার বিল তৈরি করে, তারপর এটি আইবাস সিসটেমে সাবমিট করতো। বিলে কোনও গড়মিল থাকলে সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরীক্ষণের সময় ধরা পড়তো। অথচ ফয়সাল গত ৭ মাস ধরে এই কাজটি করে আসলেও সেটি তারা ধরতে পারেনি। আসলে কী তারা ধরতে পারেননি। নাকি তাদের পরোক্ষ সমর্থন দিয়ে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পূর্বাঞ্চলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ফয়সাল মাহমুদ আইবাস সিসটেমে বিল তৈরি করে সেটি অ্যাকাউন্টস অফিসে সাবমিট করতেন। ওই অফিস থেকেই কর্মকর্তা-কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন-ভাতা ডিসপাস করা হতো। তাই ফয়সালের পক্ষে আইবাস সিসটেমে ফেইক বিল তৈরি করার পর সাবমিট করার বাইরে টাকা সরিয়ে নেওয়ার কোনও সুযোগ নেই। তার মানে এটা নিশ্চিত সে আইবাস সিসটেমে ফেক বিল তৈরি করে সেটি অ্যাকাউন্টস অফিসে সাবমিট করে টাকাগুলো সরিয়ে নিয়েছেন। তাকে সুপারভাইজ করেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগের উপ অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। তিনি ঠিক মতো বিলগুলো নিরীক্ষণ করেননি। তার দায়িত্ব অবহেলার কারণেই ফয়সাল টাকাগুলো সরিয়ে নিয়েছেন। অথবা টাকাগুলো সরিয়ে নিতে তার পরোক্ষ সহযোগিতা ছিল। মোহাম্মদ শাহজাহানের অনুমতি ছাড়া ফয়সালের পক্ষে কোনও কিছু করা সম্ভব ছিল না। তাকে জানিয়েই সবকিছু করতে হতো। আইবাস সিসটেমের পাসওয়ার্ড দু’জনের কাছেই ছিল।
ওই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনার দায়ভার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনোভাবে এড়াতে পারেন না। কারণ ফয়সালের ওপরে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব অধিকর্তাসহ মোট সাতজন কর্মকর্তা আছেন। বিল তৈরি এবং সাবমিট করার পর প্রতিমাসে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের উপ অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তার কার্যালয় থেকে এইসব কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দাখিল করা হয়। তারা যদি ভালোভাবে প্রতিবেদন খতিয়ে দেখতেন অবশ্যই এখানে কোনও অনিয়ম থাকলে ধরা পড়তো।
উপ অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানকে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ ও হিসাব অধিকর্তা কামরুন্নাহার  বলেন, ‘রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাসহ আর্থিক লেনদেন পরিচালনায় গত সেপ্টেম্বর মাসে ইনটেগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যকাউন্টিং সিসটেম বা আইবাস পদ্ধতি চালু করা হয়। এ পদ্ধতির বিষয়ে ফয়সালসহ কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া হয় রেলওয়ের পক্ষ থেকে।  আমরা ধারণা করছি, ওই সময় থেকেই সে টাকা সরিয়ে নেওয়ার শুরু করে। ডিসেম্বর পর্যন্ত টাকা সরিয়ে নেয়। কীভাবে টাকা সরিয়ে নিয়েছে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। তদন্ত করলে এ বিষয়ে বলা যাবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রেলওয়ে পূর্বাঞ্চলে আইবাস সিসটেম নতুনভাবে সংযোজন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই এ বিষয়ে পুরোপুরি দক্ষতা অর্জন করতে পারেনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানার এই সুযোগ কাজে লাগিয়েই ফয়সাল টাকাগুলো সরিয়েছে।’

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর