শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৩৩ পিএম, ২০২১-০৫-০৮
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, দেশে করোনা ভাইরাস আসার পর চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের একমাত্র ভরসাস্থল ছিল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। প্রথম অবস্থায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামের সংকট থাকলেও বর্তমানে পরিপূর্ণ। শনিবার (৮ মে) দুপুরে জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর শরীরে অ্যান্টিবডির উপস্থিতি সংক্রান্ত সেরো-প্রিভ্যালেন্স ক্রস বিভাগীয় গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি নিয়ে জেনারেল হাসপাতালের গবেষণা দেশে এই প্রথম। অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা আক্রান্ত রোগীদের শরীরে অ্যান্টিবডির বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকগণের ক্রস বিভাগীয় গবেষণাটি প্রশংসনীয়। অ্যান্টিবডি গবেষণায় ভবিষ্যতে চট্টগ্রাম আরও অনেকদূর এগিয়ে যাবে। এসময় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর ও বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ও করোনা ফোকাল পার্সন ডা. মো. আব্দুর রব, সহকারী সার্জন ডা. অমি দেব ও সিনিয়র পুষ্টি কর্মকর্তা ডা. মোরতাহিনা রশিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. উখ্য উইন, সিনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. আশফাক আহমেদ, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ ও জেনারেল হাসপাতালের চিকিৎসকগণ ।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited