শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৪ পিএম, ২০২১-০৫-০৮
হালদায় মা মাছের ডিম ছাড়ার মৌসুম চলছে। মা মাছ ডিম ছাড়তে বিচরণ শুরু করেছে হালদায়।
মা মাছ শিকারের জন্য চোরা শিকারিরাও তৎপর। পুলিশ ও উপজেলা প্রশাসনের সরব উপস্থিতিতে দিনে জাল বসানোর তৎপরতা কমেছে। তবে চোরা শিকারিরা রাতে হালদায় জাল ফেলছে। এ তৎপরতা আঁচ করতে পেরে উপজেলা প্রশাসন রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
শুক্রবার (৭ মে) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত সাত্তারঘাট থেকে আজিমের ঘাটাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, বাংলাদেশে কার্পজাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযানে আইডিএফ সদস্য,আনসার সদস্য,সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান অভিযানে সহায়তা করেছেন।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited