শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৭:২৪ পিএম, ২০২১-০৫-০৩
হাটহাজারীতে মো. জসিম উদ্দিন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মে) সকাল ৭ টার দিকে হাটহাজারীর ধলই ইউনিয়নে রেল লাইনের পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মো. জসিম উদ্দিন ফটিকছড়ির ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্দিক হাজীর ছেলে। জানা গেছে, দোকানের মালামাল ক্রয় করার জন্য গতকাল চট্টগ্রাম শহরে আসেন মো. জসিম। পরিবারে সঙ্গে সর্বশেষ রাত ৮টায় কথা হয়। তখন তিনি মুরাদপুর এলাকায় আছেন বলে জানান। এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা চারদিকে খোজাখুঁজি করেন। পরে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মনিয়া পুকুর পাড়ের উত্তর পাশে খন্ডলের ঘাটা সংলগ্ন রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে গামছা মোড়ানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিহিংসার শিকার হয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। মরদেহ উদ্ধারকারী হাটহাজারী থানার উপপরির্দশক (এসআই) মো. জসিম জানান, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited