শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২০ পিএম, ২০২১-০৫-০৩
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে মহানগর যুবলীগ। সোমবার (৩ মে) এক বিবৃতিতে যুবলীগ নেতারা বলেন, গত ২৭ এপ্রিল রাতের আঁধারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর কিছু চিহ্নিত বহিরাগত সন্ত্রাসীকে নিয়ে কলেজের কিছু ছাত্র হামলা চালায়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী উপস্থিত জনসাধারণ এবং পুলিশ সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যারা প্রাণপণ চেষ্টা করছেন, একটি অশুভ চক্র তাদেরকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। তারা বলেন, হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত জনসাধারণ, পুলিশ সদস্য ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে চমেক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন ঘটনায় জড়িতদের সম্পর্কে সঠিক তথ্য পাবেন। এতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ আরো সহজ হবে। তারা চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, সাইফুল আলম লিমন, ফরিদ আহমেদ, সুজয়মান বড়ুয়া জিতু, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগ নেতা ডা.হাবিবুর রহমান, ডা. আল আমিন ইসলাম শিমুলসহ সকল যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিদাতারা হলেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল মান্নান ফেরদৌস, চট্টগ্রাম মহানগর শাখার সদস্য হাসান মুরাদ বিপ্লব, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার, সুমন দেবনাথ, মহানগর যুবলীগ সদস্য জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, নঈম উদ্দিন খান, শহীদুর রহমান শহীদ, তানভীর আহমেদ রিংকু।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited