চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মামুনুল সমর্থকদের হামলায় আ.লীগ নেতা নিহতের ঘটনার প্রধান আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি :    |    ০৭:১৭ পিএম, ২০২১-০৫-০৩

মামুনুল সমর্থকদের হামলায় আ.লীগ নেতা নিহতের ঘটনার প্রধান আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়ায় বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. ইউনুছ মনি ওরফে মইন্যা (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(৩ মে) সকাল ১১ ঘটিকায় চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম'র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাঙ্গুনিয়া উপজেলাধীন শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকায় অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ের দিকে পলায়নরত অবস্থায় তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইউনুছ মনি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা সেনবাড়ি এলাকার মৃত নূর হোসেনের পুত্র।  তিনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার বিরুদ্ধে ২০০৭ সাল থেকে শুরু করে চাঁদাবাজি, সরকারি কাজে বাঁধাদান, হত্যাসহ  বিভিন্ন অভিযোগে রাঙ্গুনিয়া থানায় মোট ৫ টি মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,  মামলা হওয়ার পর থেকেই ইউনুছ শিলকের দুর্গম পাহাড়ি অঞ্চলে আত্মগোপন করেন। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য তিনি দ্রুত স্থান বদলাতেও থাকেন। কয়েকবার কাছাকাছি গিয়েও তাকে গ্রেফতার করা যায়নি বলে অভিযানের সাথে সম্পৃক্ত একাধিক কর্মকর্তা জানিয়েছেন। অবশেষে ধারাবাহিক অভিযানে আজ সকালে ইউনুসের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারে পুলিশ। পরবর্তীতে অভিযান চালিয়ে রাঙ্গুনিয়ার শিলক নটুয়ার টিলা এলাকা হতে দুর্গম পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। অভিযানে সার্কেল এএসপি আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কিসহ একদল পুলিশ সদস্য অংশ নেন। আটক ইউনুছ যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দন্ড কার্যকরকৃত সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অন্যতম বিশ্বস্ত সহযোগী মর্মেও স্থানীয় সূত্রে জানা যায়। উল্লেখ্য, নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে নারীসহ হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের হামলার প্রথম বলি হয়েছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আ.লীগ নেতা মো. মহিবুল্লাহ। ৩ এপ্রিল রাত ৮ টার দিকে মামুনুলকে আটকের খবর ছড়িয়ে পড়লে  রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত ইসলামসহ স্থানীয় বিএনপি- জামায়াতের নেতা-কর্মীরা। একপর্যায়ে ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে বিক্ষোভরত হেফাজত কর্মীরা লাটিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মহিবুল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার ও সাবেক সাধারণ সম্পাদক দিলদার আজম লিটন আহত হন। গুরুতর আহত মহিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য নগরীর পার্কভিউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে  রাঙ্গুনিয়া থানায় দাঙ্গা সৃষ্টি ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতেই বিএনপি-জামায়াতের একাধিক নেতা-কর্মী ও হেফাজত সমর্থকসহ ৬৪ জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০ জনসহ মোট ২১৪ জনকে আসামি করা হয়। দুই মামলাতেই প্রধান আসামি করা হয় উপজেলা বিএনপি নেতা মো. ইউনুছ মনিকে। এ প্রসঙ্গে সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, 'অনেকদিন ধরে নজরদারি চালানোর পর আজ দুপুরে আমরা ইউনুছ মনিকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তদন্ত করে এই মামলার ঘটনায় যুক্ত অন্যান্য সকল আসামিকেও অবশ্যই আইনের আওতায় আনা হবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর