চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, দোষীদের শাস্তি চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৪ পিএম, ২০২১-০৪-২৯

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, দোষীদের শাস্তি চেয়ে মানববন্ধন

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই ইন্টার্ন চিকিৎসক আহত হওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।  বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে কর্মবিরতি চলাকালে হাসপাতালের কোনো ওয়ার্ডে চিকিৎসাসেবায় যোগ দেননি তারা। পরে দুপুর ১টার দিকে মানববন্ধন করেন চিকিৎসকরা। মানববন্ধনে বক্তারা বলেন, মেডিক্যালের শান্ত পরিবেশ বিনষ্ট করতে একটি মহল কাজ করছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার পরিকল্পিতভাবে দুই চিকিৎসকের ওপর হামলা চালানো হয়। শুধু তাই নয়, মেডিক্যালে বহিরাগতরা অবস্থান নিয়ে হাসপাতালে ভাঙচুর করে এবং ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসকদের অবরুদ্ধ করে রাখে। এতকিছুর পরও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান গণি বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় হাসপাতালের পরিচালক ও অধ্যক্ষ বরাবরে লিখিতভাবে আমাদের দাবিসমূহ উপস্থাপন করেছি। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেয়নি। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে।  এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন ইন্টার্ন চিকিৎসক আহত হন। এ ঘটনায় বুধবার কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো রকম সমাধান ছাড়াই তা শেষ হয়।জানা যায়, গত ২৭ এপ্রিল আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সামনে চমেক ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ওয়াসিম সাজ্জাদ রানার (৫৬তম এমবিবিএস) ওপর বহিরাগতরা হামলা চালায়। হামলাকারীরা এসময় তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় চমেক পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একইদিন রাত আনুমানিক সাড়ে ১১টার সময় চমেক হাসপাতাল গোল চত্বরের সামনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি ইন্টার্ন চিকিৎসক হাবিবুর রহমানের (৫৭তম এমবিবিএস) ওপর সশস্ত্র হামলা চালানো হয়। হামলাকারীরা তার গলায় থাকা স্বর্ণের চেইন, নগদ টাকা ছিনিয়ে নেয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর