শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:৩৩ পিএম, ২০২১-০৪-২৭
করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান লকডাউনের সঙ্গে সমন্বয় রেখে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
তবে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ বিবেচনায় চালু থাকা পাঁচটি দেশের ফ্লাইটের সঙ্গে আজ রাত থেকে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চলাচল শুরু হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এ বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে এ মুহূর্তে সংক্রমণ ঠেকাতে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখাই শ্রেয় মনে করেছি।’
তিনি আরও বলেন, ‘তাই শুধুমাত্র প্রবাসীদের জন্য চলমান সাতটি দেশের (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও বাহরাইন) ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে না।’
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited