শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৫১ পিএম, ২০২১-০৪-২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো অর্ধ কোটি টাকার জর্দা আটক করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) ভ্যাটের আগ্রাবাদ বিভাগের একটি নিবারক দল নগরের কদমতলী এলাকার মেসার্স জিদান ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে জনস্বাস্থ্যের জন্য হুমকি বিবেচিত এসব অবৈধ জর্দা আটক করা হয়েছে। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. শাহীনূর কবির পাভেল জানান, আটক জর্দার ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক আসে প্রায় ২০ লাখ টাকা। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটক জর্দার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। প্রাথমিকভাবে অনুসন্ধানে দেখা গেছে, মেসার্স জিদান ট্রান্সপোর্ট এজেন্সির যাত্রাবাড়ী শাখা থেকে কিছু ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে চট্টগ্রাম ও টেকনাফের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে ভ্যাটের বৈধ কাগজপত্র ছাড়াই ৩৭টি কার্টন বোঝাই জর্দা পাঠানো হয়েছে। ধারণা করা যাচ্ছে অবৈধ তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট বেশ কিছু অভিযান ও ব্যবস্থা গ্রহণের কারণে ভ্যাট ফাঁকির জন্য কিছু অসাধু ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে বেছে নিয়েছে। এ বিষয়ে ভ্যাট আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited