শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৪৩ এএম, ২০২১-০৪-২০
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনেও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের জন্য চট্টগ্রামের টিকাদান কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল কেন্দ্রে শনি ও রোববার (১৭-১৮ এপ্রিল) ভিড় সামলাতে রীতিমতো পুলিশ ডাকা হয়েছিল। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসএমএস যারা পেয়েছেন তারাও আসছেন আবার যাদের এসএমএস আসেনি তারাও কৌতূহলবশত ভিড় করছেন। সব মিলে লাইন ছাড়া দাঁড়ানোর চেষ্টা, উচ্ছৃঙ্খল আচরণ ইত্যাদির কারণে মারমুখী হয়ে উঠলে আমরা পুলিশ ডেকে পরিস্থিতি স্বাভাবিক রাখি। তিনি জানান, আমাদের কাছে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। উদ্বেগ বা আতঙ্কের কিছু নেই। যারা এসএমএস পেয়েছেন তাদের টিকা দিচ্ছি আমরা। আমাদের কেন্দ্রে নিবন্ধন করে প্রথম ডোজ গ্রহণের দুই মাস যাদের পেরিয়ে গেছে তাদেরও টিকা দিচ্ছি। এক্ষেত্রে এসএমএস না এলে প্রথম ডোজ গ্রহণের কাগজটির ফটোকপি নিয়ে আসতে হবে। রোববার (১৮ এপ্রিল) প্রায় ১ হাজার ৮০০ জনকে টিকা দিয়েছি আমরা। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় গত ৯ এপ্রিল চট্টগ্রামে এসেছে ৩ লাখ ৬ হাজার ডোজের ৩০ হাজার ৬০০ ভায়াল কোভিড-১৯ ভ্যাকসিন। প্রতি ভায়াল ভ্যাকসিন ১০জনকে প্রয়োগ করা হবে। এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে ওয়াক-ইন-কুলারে (ডব্লিউআইসি) ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited