শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১০ পিএম, ২০২১-০৪-১৯
নগরের চকবাজার থানাধীন ‘জয়নগর আবাসিক এলাকাকে’ রেড জোন ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে জয়নগর আবাসিক এবং চমেক হাসপাতাল স্টাফ কোয়ার্টার এলাকাকে রেড জোনের আওতায় এনে ব্যানার ঝুলিয়ে দেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি (অপারেশন) সরওয়ার আজম বলেন, আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী প্রতি এক লাখ মানুষের মধ্যে ৬০ জনের বেশি মানুষের মধ্যে করোনার সংক্রমণ থাকলে ওই এলাকাকে রেড জোন হিসেবে গণ্য করা যাবে। সেই হিসেবে চকবাজার এলাকার এই অংশে করোনা আক্রান্তের সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে। তাই এই এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। গত বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে- চট্টগ্রাম বন্দরের ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, পতেঙ্গার ৩৯ নম্বর ওয়ার্ড, পাহাড়তলির ১০ নম্বর ওয়ার্ড, কোতোয়ালির ১৬, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ড, খুলশীর ১৪ নম্বর ওয়ার্ড, হালিশহর এলাকার ২৬ নম্বর ওয়ার্ড রয়েছে। পরে গত বছরের ১৬ জুন পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো উত্তর কাট্টলী এলাকা লকডাউন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited