শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৬ পিএম, ২০২১-০৪-১৮
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী রক্ষায় নানান উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় এবার সেখানে স্থাপন করা হবে নৌ থানা। শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে হালদা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান, চট্টগ্রাম নৌ পুলিশের এসপি মোমিনুল ইসলাম ভুঁইয়া ও সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, হালদা নদীকে কেন্দ্র করে একটা নৌ থানা হবে। এ থানাটি কোথায় হবে, কোন স্থানে হলে সুবিধাজনক হয় মূলত এসব বিষয় যাচাইয়ের জন্য ডিআইজি স্যার এসেছেন। প্রস্তাবিত রাউজান নৌ থানা কোথায় হবে- তা এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, হালদা নদী রক্ষা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নৌ পুলিশের অভিযানও নিয়মিত রয়েছে। সামনে মা মাছ ডিম ছাড়বে, তাই আমাদের সর্তকতাও বেড়েছে। দেশের নদীগুলোর মধ্যে হালদাই একমাত্র নদী যেখানে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। সরকারের কার্যকরী পদক্ষেপে পোনা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত বছর ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়। সম্প্রতি হালদা নদী রক্ষা করতে রেড জোনগুলোর আটটি পয়েন্টে বসানো হয় ৮টি সিসিটিভি ক্যামেরা। এতে প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা খরচ হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited