চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে রাতেই ঘরে পৌঁছে যাচ্ছে জেলা প্রশাসনের ত্রাণ 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৩ পিএম, ২০২১-০৪-১৭

চট্টগ্রামে রাতেই ঘরে পৌঁছে যাচ্ছে জেলা প্রশাসনের ত্রাণ 

নগরের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে না পেরে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন, তাদের ঘরে রাতেই এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।


শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার টু ডিসি উমর ফারুকের নেতৃত্বে ত্রাণ সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।  

নগরের হালিশহর, মেহেদীবাগ, ২ নম্বর গেইট, আগ্রাবাদ, সদরঘাট, এক্সেস রোডসহ বেশ কয়েকটি জায়গায় প্রায় ৩০ জনকে ত্রাণ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক  বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে নগরের বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। মূলত যারা লাইনে দাঁড়িয়ে বা নির্দিষ্ট জায়গায় দেওয়া ত্রাণ আনতে অপারগ বা সংকোচবোধ করছেন তারা জেলা প্রশাসকের কাছে মোবাইলে এসএমএস বা ফোনে জানাচ্ছেন। তাদের কাছেই রাতে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, লকডাউন শুরুর দিন থেকেই গত তিনদিন ধরে রাতের বেলায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ নিয়ে যাচ্ছি। কিছু মানুষ আছে যারা ত্রাণ নিতে অনাগ্রহী কিন্তু কাজ না থাকা বা অভাবের কারণে সাহায্যপ্রার্থী, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন জানানোয় তাৎক্ষণিক তিনি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছেন। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর