শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ১০:৩৮ পিএম, ২০২১-০৪-১৩
হাটহাজারী থানায় ভাংচুরের মামলায় ৫ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালত এ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. নজরুল ইসলাম(২৬), মো. রিজোয়ান আরমান(৪০), মো. আব্দুল্লাহ আল মামুন(২৩), মো. সেলিম(৪৫), আহমদ হামিদী(৩৮)।
আদালত সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলায় গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজত ইসলামের বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থাপনায় ভাংচুরের ঘটনায় গত ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় ৬টি মামলা দায়ের করা হয়। এরমধ্যে হাটহাজারী ভূমি অফিসে ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় দুটি এবং থানায় হামলা, ডাকবাংলো ভাংচুর ও পুলিশ সদস্যকে আক্রমণের অভিযোগে আরও ৪টি মামলা করা হয়। পরে গত মঙ্গলবার ভোরে হাটহাজারীর বিভিন্ন এলাকায়ে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। কারাগারে যাওয়া আসামিদের একজনকে একটি মামলায় এবং বাকি চারজনকে ৪টি করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, পাচঁজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিমান্ড আবেদন করা হয়েছে কিনা, এমন প্রশ্নে এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited