শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৩ পিএম, ২০২১-০৪-১৩
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেশি বিদেশি ওষুধের ডিপো খ্যাত কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে (লেইন) অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চারটি ওষুধের দোকানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানের নেতৃত্বে হাজারী গলির ওষুধের মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় ৪টি মামলা দায়ের করে ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন তিনি।
কয়েকটি দোকানে প্রচুর পরিমাণে বিক্রয় নিষিদ্ধ , অননুমোদিত বিদেশি মিস ব্র্যান্ডিং এবং ক্ষতিকারক শক্তিবর্ধক ওষুধসহ সরকারি ভাবে বিনামূল্যে বিতরণ যোগ্য ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় নিউ ড্রাগ হাউসকে ১ লাখ টাকা, এম মেডিকোকে ৬০ হাজার টাকা, গোপাল মেডিক্যাল হলকে ৮০ হাজার টাকা, প্রভাতী ড্রাগ হাউস কে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অবৈধ ওষুধগুলো বিধিমোতাবেক ধ্বংসের জন্য জব্দ করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited