চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বৈশাখের আয়োজন করোনায় ম্লান

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪২ পিএম, ২০২১-০৪-১২

বৈশাখের আয়োজন করোনায় ম্লান

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে চলছে লকডাউন, যা ১৪ এপ্রিল থেকে আরও কঠোর হচ্ছে। বাংলা নববর্ষের প্রথম দিন ১৪ এপ্রিল।

গতবারের মত নগরীতে এবারও থাকছে না বর্ষবরণের কোনো আয়োজন।  

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বৈশাখের অনুষ্ঠান বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তবে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানান অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেবে নতুন বছরকে।

প্রতিবছর পহেলা বৈশাখকে ঘিরে নগরের ডিসি হিল, সিআরবি শিরীষতলা, চবি চারুকলা ইনস্টিটিউট, নেভাল-২, জেলা শিল্পকলা একাডেমিতে বর্ষবরণের বিভিন্ন আয়োজন থাকে। করোনার কারণে গত বছরের ন্যায় এবছরও এসব কর্মসূচি বন্ধ রেখেছেন আয়োজকরা।  

ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠান করা হচ্ছে না জানিয়ে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার বলেন, বাঙালির পহেলা বৈশাখ প্রকৃতির সঙ্গে মিশে আছে। এটিকে কখনো ভার্চুয়ালি চিন্তা করা যায় না। করোনা মহামারির কারণে আমরা পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান বন্ধ রেখেছি। একটি করোনামুক্ত বিশ্ব গড়ে তোলাই হোক নতুন বছরে সবার প্রত্যাশা।  

সিআরবি শিরীষতলায় বৈশাখি অনুষ্ঠানও এবার হচ্ছে না উল্লেখ করে নববর্ষ উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শেখ শওকত ইকবাল চৌধুরী বলেন, পহেলা বৈশাখ উৎসব আয়োজনের ইচ্ছে থাকলেও করোনা বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার  বেশ কিছু নির্দেশনাও দিয়েছে। এমন পরিস্থিতিতে পহেলা বৈশাখের আয়োজন করা সম্ভব নয়। বৈশাখ বিষয়টি মানুষের হৃদয়ে এমনভাবে গেঁথে আছে, যত ছোট আয়োজনই হোক মানুষের সমাগম হবে। তাই মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় আমরা এ আয়োজন থেকে সরে এসেছি।  

পহেলা বৈশাখে মঙল শোভাযাত্রার আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটেও এখন নেই কোনো তৎপরতা। প্রতিবছর এই শোভাযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিকৃতি তৈরিতে নির্ঘুম রাত পার করতেন চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা। করোনা তাদের এ আয়োজনে বাধ সেধেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী বলেন, গতবছরও মঙল শোভাযাত্রার জন্য প্রয়োজনীয় অনেক সরঞ্জাম সংগ্রহ করা হয়েছিল। কিন্তু করোনার কারণে সব আয়োজন ব্যর্থ হয়ে যায়। তাছাড়া গত বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা নেই। তাই এবছরও কোনো প্রতিকৃতি তৈরির আয়োজন নেই।  

তবে সব আয়োজন বন্ধ থাকলেও এবছর ভার্চুয়ালি পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বলেন, খোলাস্থানে এবার পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে না। ছোট পরিসরে ভার্চুয়ালি ঘন্টাব্যাপি পহেলা বৈশাখ উদযাপন করা হবে।  

বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘সৃজামি’ মঙলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় অনলাইনে অনুষ্ঠানমালার আয়োজন করেছে বলে জানান সংগঠনের কর্ণধার সুজিত চক্রবর্তী।

এদিকে নগরে ২৩ এপ্রিল মারমা যুব সমাজের ১১তম জলকেলি উৎসব ‘মাহাসাংগ্রাই রিলংপোয়ে’ বাতিল করা হয়েছে। প্রতিবছর মারমা সম্প্রদায় এই জলকেলি উৎসব পালন করে থাকে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর