শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৪:৪৭ পিএম, ২০২১-০৪-১০
সীতাকুণ্ডে পুকুর থেকে জয়নাল আবেদীন প্রকাশ কালা মিয়া (৩৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) ভোরে মরদেহটি বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার এসআই মো. দেলোয়ার হোসেন।
জয়নালের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত মো. ইসলামের ছেলে।
নিহতের বোন সাবিনা ইয়াছমিন জানান, পারিবারিকভাবে জয়নাল আবেদীনের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয় ১০ বছর আগে। জয়নাল ছিলেন সবজি ব্যবসায়ী। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি তার স্ত্রী একই এলাকার শাহাদাত হোসেন কাইয়ুম নামে এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ খবর জানাজানি হলে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। সামাজিকভাবে কয়েক দফা সালিশ বৈঠকেরও আয়োজন করেন জয়নাল।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাতের যেকোন সময় স্ত্রী ও পরকীয়া প্রেমিক পরিকল্পনা করে জয়নালকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। নিহতের পুরুষাঙ্গ ও তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতন্তদের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited