শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৮:০৫ পিএম, ২০২১-০৪-০৮
রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলায় নির্মানাধীন সীমান্ত সড়ক থেকে সোহেল (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্বার করেছে রাজস্থলী থানা পুলিশ। নিহত শ্রমিক উক্ত সড়ক নির্মাণ কাজের একজন শ্রমিক ছিলো বলে জানাগেছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল ২০২১) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে দীর্ঘদিন ধরে রাজস্থলী উপজেলা হতে দুর্গম ফারুয়া হয়ে সীমান্ত সড়কের কাজ চলছে। ওই সড়কের কাজ করতে গিয়ে ভারী যানবাহনের সাথে জোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা একজন শ্রমিকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সাথে সাথে আমি ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ো লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে কোন ভারী যানবাহনের সাথে ধাক্কা খেয়ে মাথার খুলি বের হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। নিহত সোহেল নোয়াখালী জেলার উত্তর লামসি গ্রামের কবিরহাট থানার বাসিন্দা মৃত জর্জ মিয়ার ছেলে। নিহত সোহেল সীমান্ত সড়কের ঠিকাদার আলমগীরের অধীনে কাজ করছে বলে জানাগেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মফজল আহমদ খান জানিয়েছেন। ময়না তদন্ত শেষে নিহতের অভিভাবক আসলে তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited