শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২১ পিএম, ২০২১-০৪-০৬
করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও সরকার ঘোষিত লকডাউন মান্য করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন আজ (৬ এপ্রিল) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে ১৯ মামলায় ১৭ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে প্রশাসন। এসময় ৫ হাজার মাস্ক বিতরণ করেছে।
জেলা প্রশাসনের পক্ষথেকে জানানো হয় চট্টগ্রামে আজ ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর ছয়টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে ৫ টি মামলা দায়ের করে ৫৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়াও সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরীর খুলশী ও মুরাদনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৩টি মামলা দায়ের করে ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম নগরীর অক্সিজেন মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ।
নগরীর এ কে খান মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি মামলা দায়ের করে মোট ১০হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক নগরীর কর্ণফুলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সাধারণ মানুষ এবং গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।
আগ্রাবাদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি মামলা দায়ের করে ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited