শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৭:১৪ পিএম, ২০২১-০৪-০৩
টেকনাফের বরইতলী এলাকা থেকে ৬ হাজার ৪শ ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব ১৫।
শুক্রবার (২ এপ্রিল) রাতে সদর ইউপি বরইতলী এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক সোলেমান (৩২) সাবরাং ইউপি মুন্ডার ডেইল এলাকার বাসিন্দা সুলতান আহাম্মদের ছেলে।
শনিবার (৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বরইতলী এলাকার টিএনটি রেস্ট হাউসের গেইটের সামনে পাঁকা রাস্তা উপর ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা কাপড়ের তৈরি ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ৪শ’ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে সে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited