চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভাষা সৈনিক আবুল হোসেন আর নেই

ঢাকা অফিস :    |    ০৮:১৮ পিএম, ২০২১-০৩-৩১

ভাষা সৈনিক আবুল হোসেন আর নেই

ভাষা সৈনিক আবুল হোসেন (৮৭) ইন্তেকাল করেছেন। বুধবার (৩১ মার্চ) সকাল ১১টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় নেয়া হয়। বিকেল সোয়া ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৩৪ সালের ৩ জুলাই মালদা জেলার কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হোসেন। তিনি মালদা স্কুলে পড়াশোনা করতেন। পরে রাজশাহী কলেজে এসে ভর্তি হন ১৯৫১ সালে। ১৯৫২ সালে মাতৃভাষায় কথা বলার অধিকারের জন্য ঢাকা যখন উত্তাল, তখন তিনি রাজশাহীতে মাতৃভাষায় বাংলার জন্য আন্দোলন করেছিলেন। এছাড়া তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহীর সভাপতি ছিলেন।

ভাষা সৈনিক আবুল হোসেনের বড় ছেলে প্রকৌশলী আবুল হাসনাত জানান, বয়স হলেও আবুল হোসেন সুস্থ ছিলেন। গত ১৫ মার্চ থেকে তার শারীরিক অবস্থার অবনতি। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। ঠান্ডা লেগে শ্বাসকষ্টে ভুগতে থাকেন। বুধবার সকালে তাকে বারিন্দ মেডিক্যাল কলেজে দেখানো হয়। সেখানকার চিকিৎসকরা আবুল হোসেনের অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত রামেক হাসপাতালের আইসিইউতে নেয়ার পরামর্শ দেয়। পরে সকাল ১১টায় তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। সোয়া ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ভাষা সৈনিক আবুল হোসেন। তার একমাত্র কন্যা শাহনারা খাতুন। ছোট ছেলে আবুল আহসান অস্ট্রেলিয়া প্রবাসী। বুধবার রাত সাড়ে ৯টায় টিকাপাড়া গৌরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, ভাষা সৈনিক আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় তিনি বলেন, ভাষা সৈনিক আবুল হোসেনের অবদান জাতি স্মরণ রাখবে।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর