শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৭ পিএম, ২০২১-০৩-২৯
নগরের ডবলমুরিং থানার আবিদার পাড়া ফকির মাঝির বাড়ি থেকে মাদক ব্যবসায়ী নেজাম ও তার সহযোগী মো. নাছিরুল আলমকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার নেজামের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। নেজাম ‘ভাইবোন গ্রুপের’ সদস্য।
ওসি মোহাম্মদ মহসীন জানান, সহযোগীসহ নেজাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। নেজাম, বোন আয়েশা ও ভাগিনা আসিক মাদক ব্যবসায়ী। আয়েশার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।
তিনি জানান, খুবই ভয়ংকর মাদক ব্যবসায়ী নেজাম ও আয়েশা। তাদের নিজস্ব সোর্স রয়েছে। অভিযান চালানোর আগে আয়েশা পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited