শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৫:২৯ পিএম, ২০২১-০৩-২৩
মাস্ক পড়ার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে বান্দরবান জেলা পুলিশ প্রশাসন আয়োজন করলো মাস্ক বিতরণ কর্মসূচী। মাস্ক বিতরণ কর্মসূচী শুভ উদ্ভোধন ঘোষণা করেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।
মাস্ক বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, বান্দরবান সদর থানার অফিসার ইন্সার্জ ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত দাশ, ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলরওমর ফারুক, ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মং মং সিং, বালাঘাটা ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর নাছির,সদর থানার এস আই আব্দুল আজিজ, বান্দরবানের বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন মন্দিরের পুরোহিত 'সহ সকল শ্রেনীর জনসাধারণ উপস্থিত ছিলেন।
মাস্ক বিতরণ কর্মসূচীর শুভ উদ্ভোধন ঘোষণা কালে পুলিশ সুপার বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, করোনা থেকে বাঁচতে হলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোন উপায় নেই। একমাত্র স্বাস্থ্য বিধি মেনে চলে মাস্ক পরিধান করলেই রেহাই পাওয়া যাবে করোনা থেকে। আসুন আমরা স্বাস্থ্য বিধি মেনে নিজেরা সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করি, অন্যদেরকেও মাস্ক ব্যবহারে উৎসাহিত করি।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited