শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ১২:২১ পিএম, ২০২১-০৩-২২
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে সাধারণ জনগণের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও মাস্ক বিতরণ করেছে জেলা পুলিশ। রোববার(২১শে মার্চ) সকালে খাগড়াছড়ি সদরসহ ৪টি থানার উদ্যোগে পৌর শহরের উপজেলা বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান, সদর সার্কেলের এএসপি জিনিয়া চাকমা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ রশিদ এ সময় উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি বাজারের ক্রেতা-বিক্রেতা, পথচারী ও যাত্রীদের মাঝে এ সময় মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করতে মাইকিং করা হয়। একইভাবে জেলার সবগুলো উপজেলায়ও পুলিশের করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়।
অপর দিকে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে ভ্রাম্যমান আদালত। করোনা বিস্তার প্রতিরোধে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে সরকার ঘোষিত নির্দেশনা পালন করতে সকলকে অনুরোধ জানান পুলিশ কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটরা।
গুইমারা থানার:
খাগড়াছড়ির গুইমারা থানার উদ্যোগে উপজেলার মহাসড়ক, বাজারসহ বিভিন্নস্থানে মাস্কবিহীন সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে থানার পুলিশ সদস্যরা। মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে মহামারি কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মাস্ক বিতরন করা হয়েছে। গুইমারা থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমানের নিদর্শনায় রোববার সকালে গুইমারা বাজার, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক, হেলপার,যাত্রী,ও পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এ কার্যক্রমে এসআই আল আমিন, এএসআই বশির ও এএসআই, শাহজালালসহ পুলিশ সদস্যরা অংশ নেয়। এসময় প্রাণঘাতি করোনাভাইরাসের ক্রান্তিকালে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকে অনুরোধ জানান পুলিশ সদস্যরা।

মাটিরাঙ্গা থানা:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের নতুন করে সংক্রমনের মাত্র বেড়েছে। তাই সংক্রমনে নিজেদের বাঁচানোর লক্ষে জনসচেতনতা বাড়াতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাস্ক বিতরণ করছে মাটিরাঙ্গা থানা পুলিশ। রোববার(২১শে মার্চ) সকালের দিকে মাটিরাঙ্গা থানা পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলী। এ কার্যক্রমের উদ্বোধনকালে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলী বলেন,বিশ্বে আবারো করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন মৃত্যুর হার বাড়ছে। করোনা ভাইরাসের এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। মাস্ক বিতরণকালে মাটিরাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে সিএনজি স্টেশন,কাঁচা বাজার,ফল বাজার, পুরাতন হাসপাতাল মোড়ে পরিবহন শ্রমিক, মোটর সাইকেল চালক ও পথচারীসহ সহস্রাধিক মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: শাহনুর আলম, পুলিশ পরিদর্শক(ট্রাফিক) মো: জয়নাল আবেদীন, উপ-পরিদর্শক(এসআই) মোজাম্মেল হক, সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো: মোশাররফ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
দীঘিনালা থানা:
‘মাস্ক পরার অভ্যোস করোনামুক্ত বাংলাদেশ’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দীঘিনালা থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক বিতরন করা হয়েছে। রোববার সকালে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরন কর্মসূচী উদ্ধোধন করেন, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) উত্তম চন্দ্র দেব। এসময় উপজেলায় ৫টি ইউনিয়নের বিট পুলিশের অধীনে হাট-বাজার, শপিংমল, বাস টার্মিনালে ইজিবাইক চালক, মোটর সাইকেল চালক ও আরোহী, স্থানীয় লোকজনের মাঝে মাস্ক বিতরন করেন। এসময় দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, করোভাইরাসে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলা করার জন্য জনগণের মাঝে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হচ্ছে। এছাড়াও ঘরের বাহিরে বের হলেই অবশ্যই মাস্ক ব্যবহারের জন্য নির্দেশ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited