শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:৫১ পিএম, ২০২১-০৩-২১
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশে মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা ও মীরসরাই থানা এলাকায় রবিবার (২১মার্চ) সকাল থেকে ২২টি বিটে বিট কর্মকর্তাদের আয়োজনে (কোভিড-১৯) দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভা, পথসভা ও মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ লাবিব আব্দুল্লাহ, জোরারগঞ্জ থাণার ওসি মোঃ নূর হোসেন মামুন, মীরসরাই থাণার ওসি মুজিবুর রহমানসহ, জোরারগঞ্জ ট্রাফিক জোন ট্রাফিক পুলিশ পরিদর্শক বশিরুল ইসলাম, সার্জেন্ট ইব্রাহিম খলিল, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ ফিরোজ হোসেন ও স্ব স্ব বিটের উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শকবৃন্দ।
"মাস্ক পড়ার অভ্যাস করুন, করোনামুক্ত বাংলাদেশ গড়ুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে দশটায় অএ সার্কেলের ৬নং বিটে (১১নং মঘাদিয়া ইউপি) মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ লাবিব আবদুল্লাহ উপস্থিত থেকে মাস্ক বিতরণসহ করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে এলাকাবাসীকে সচেতন করেন এবং উক্ত সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন ১১নং মঘাদিয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টার এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি। এইছাড়া মীরসরাই সার্কেল অফিসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মীরসরাই উপজেলার সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয় যে, ঘরের বাইরে সব সময় মাস্ক পরিধান করবেন। সাবান দিয়ে হাত মুখ ঘনঘন ধৌত করবেন। যখন তখন নাকে - মুখে হাত দিবেন না। গরম পানি ও চা খাওয়ার অভ্যাস করুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না এবং আড্ডা দিবেন না।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited