শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৫:৫৯ পিএম, ২০২১-০৩-১৮
বিএসআরএম এসএমএল-মীরসরাই কারখানায় বুধবার (১৭ মার্চ) তৃতীয় পক্ষ কর্তৃক নিয়োগকৃত শ্রমিক জয়নাল আবেদীন (৫২) স্ক্র্যাপ ইয়ার্ডে আহত হন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিএসআরএম কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল দায়িত্ব চলাকালীন অবস্থায় তিনি গুরুতর আহত হলে তাৎক্ষনিক আহত জয়নাল আবেদীনকে মীরসরাই উপজেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা করে। পরবর্তীতে অবস্থা বিবেচনায় চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আহত শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় রাত আটটা দশ মিনিট নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জোরারগঞ্জ থানার ওসি মোঃ নূর হোসেন মামুন বিএসআরএম স্ক্র্যাপ ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি সন্দীপ উপজেলার স্থায়ী বাসিন্দা ছিলেন এবং বর্তমানে সীতাকুন্ড এলাকায় বসবাস করতেন। আকস্মিক এই দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। বিএসআরএম পরিবার তাঁর রুহের মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited