শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৪:৪৫ পিএম, ২০২১-০৩-১৭
চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ (বুধবার ) সকাল ১০ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবুতর ও বেলুন উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা প্রাথমিক শিক্ষা ইন্সষ্ট্রাকটর সানজিদা জাফর পপির সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুল আলম খোকা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার শাহীন হোসাইন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান, এড. কামেলা খানম রুপা, থানা অফিসার ইনচার্জ ( ওসি) নাসিরুদ্দিন সরকার, ওসি তদন্ত মজনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন স্হরের জনগন উপস্হিত ছিলেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited