চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে লোহাগাড়ায় শ্রদ্ধা নিবেদন, র‍্যালী ও আলোচনা সভা 

লোহাগাড়া প্রতিনিধি :    |    ০৪:০৯ পিএম, ২০২১-০৩-১৭

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে লোহাগাড়ায় শ্রদ্ধা নিবেদন, র‍্যালী ও আলোচনা সভা 

লোহাগাড়ায় স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ পালন করা হয়েছে।

১৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯টায় উপজেলা প্রশাসন,থানা পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্বাস্হ্য বিভাগ, বনবিভাগ,উপজেলার সকল দপ্তরসহ বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।এরপরে বেলুন উড়িয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বটতলী মোটর স্টেশনস্হ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর কেক কাটা এবং উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ(ইন্সপেক্টর) স্নেহহাংশু বিকাশ সরকার,লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দিবাকর রায়, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুুহাম্মদ শফিকুর রহমান, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী,পদুয়া স্টেশন কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। মানুষের কল্যাণে কাজ করেছেন।একটি, ক্ষুধা ও দারিদ্যমুক্ত, সমৃদ্ধশালী দেশ গড়তে তিনি কাজ করেছেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে এদেশ কল্পনা করা যায়না। বঙ্গবন্ধুকে হৃদয় থেকে মুছে যাবেনা। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ পেয়েছি। বাঙ্গালী জাতিকে পরাধীনতা হাত থেকে মুক্ত রাখার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি,সাংবাদিক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর