চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জেকে স্টেশনারীর কনটেইনার জব্দ চট্টগ্রাম কাস্টম হাউসে

নিজস্ব প্রতিবেদক    |    ১১:২৪ এএম, ২০২১-০৩-১৬

জেকে স্টেশনারীর কনটেইনার জব্দ চট্টগ্রাম কাস্টম হাউসে

অভিনব কায়দায় কাগজের ভিতর লুকিয়ে বিদেশী ব্রান্ডের সিগারেট আমদানির দায়ে জেকে স্টেশনারী নামের একটি প্রতিষ্ঠানের একটি কনটেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। এর মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠানটির প্রায় ১২ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিল চট্টগ্রাম কাস্টম হাউস।

চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান জেকে স্টেশনারী (মায়ানীড়, পাঁচলাইশ) সংযুক্ত আরব আমিরাত থেকে ‘এ ফোর’ সাইজের কাগজ ঘোষণায় এক কনটেইনার পণ্য আমদানি করে। ঝুঁকিপূর্ণ সিএন্ডএফ এজেন্ট, আমদানিকারক, রপ্তানিকারক, বন্দর, পণ্য ও পণ্যের তৈরি দেশ বিবেচনায় কনটেইনার সংশ্লিষ্ট বিল অব ল্যাডিং এসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমে ব্লক করে রাখে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

গত ৪ ফেব্রুয়ারি দুবাইয়ের জাবেল আলী বন্দর থেকে এমবি.এক্স-প্রেস নাপ্টস নামে জাহাজ যোগে সংশ্লিষ্ট কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে আসলেও পণ্য খালাসের লক্ষ্যে কোন কার্যক্রম গ্রহণ করেনি প্রতিষ্ঠানটি। ফলে সোমবার (১৫ মার্চ) নিয়ম অনুযায়ী ফোর্সড কিপ ডাউনের মাধ্যমে পণ্য পরীক্ষার উদ্যোগ নেয় চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর (অডিট, ইনভেস্টগেশন এন্ড রিসার্চ) টিম।

কনটেইনার থেকে সব পণ্য বের করে আনার পর দেখা যায়, ৪৮টি পলিথিনে মোড়ানো প্যালেটের প্রতিটিতে ৪৮টি কার্টুন রয়েছে, যার মধ্যে প্রথম আটটি প্যালেটে ছিল শুধুই কাগজ এবং নবম প্যালেট থেকে পরবর্তী প্যালেটগুলোতে ৪৮ কার্টুনের মধ্যে উপরের স্তরের ১২টি কার্টুনে শুধুই কাগজ এবং দ্বিতীয় থেকে চতুর্থ স্তর পর্যন্ত ৩৬ কার্টুন খুলে উপরে এক রীম ‘এ ৪’ সাইজের কাগজ পাওয়া যায় এবং কাগজের নিচে আলাদা অন্য একটি কার্টুনে পাওয়া যায় অভিনব কায়দায় লুকানো সিগারেট।

কায়িক পরীক্ষায় ২৪ হাজার ৯৯০ কার্টুন/৪৯ লাখ ৯৮ হাজার শলাকা ‘ওরিস’ এবং ‘মন্ড’ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। এছাড়া ‘এ ৪’ সাইজের কাগজ পাওয়া যায় ১৩ দশমিক ৭ টন।

এআইআর শাখার সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম জানান, চট্টগ্রাম কাস্টম হাউস প্রশাসনের কঠোর নজরদারি এবং কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতায় পূর্বের ন্যায় এ অপচেষ্টা নস্যাৎ করে দেয়া সম্ভব হয়েছে। পণ্যচালানটিতে শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য পণ্য সিগারেট আমদানি করে প্রায় ১২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়। এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি একই প্রক্রিয়ায় করিম ট্রেডিংয়ের আমদানিকৃত পণ্যচালান আটক করা হয় এবং কায়িক পরীক্ষায় ২৩ হাজার কার্টুন/৪৬ লাখ শলাকা ‘ইসি’ এবং ‘মন্ড’ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর