চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার সৈকতে আসা পর্যটকরা মানছে না স্বাস্থ্যবিধি : করোনা বেড়ে যাওয়ার আশঙ্কা

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৬:০০ পিএম, ২০২১-০৩-১৫

কক্সবাজার সৈকতে আসা পর্যটকরা মানছে না স্বাস্থ্যবিধি : করোনা বেড়ে যাওয়ার আশঙ্কা

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকে ভিড় করছে। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। অথচ আবারো বাড়তে শুরু করেছে বিশ্ব মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। সৈকতে আনন্দ আর হৈ-হুল্লোড়ে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। কিন্তু করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। মাস্ক পরা নিয়ে নানা অজুহাত দিচ্ছেন পর্যটক আর সৈকতের ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধির ক্ষেত্রে আবারো প্রশাসনকে নজরদারী বৃদ্ধির দাবী জানাচ্ছেন স্থানীয় সচেতন মহল।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও সৈকতে পর্যটকে ভিড় করেছে। এখনও পর্যটকের পদচারণায় মুখর সৈকতের সবক’টি পয়েন্ট। সাগর তীরে সমুদ্রে স্নান, ছবি তোলা ও টিউব নিয়ে গা ভাসিয়ে আনন্দে কাটছে পর্যটকদের প্রতিটি মুহূর্ত।

ঢাকা যাত্রাবাড়ি থেকে আসা জিয়া কবির নামে এক পর্যটক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিনোদনের স্পট হিসেবে সমুদ্র সৈকতেও নিরাপদ। তাই সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও পরিবার-পরিজন নিয়ে কক্সবাজারে ছুটে আসলাম। এখানে পরিবার-পরিজনের সাথে আনন্দ করে দারুণ সময় কাটছে।

সৈকতের সুগন্ধা পয়েন্ট। করোনা পরিস্থিতির কারণে এই পয়েন্টের প্রবেশদ্বারেই টাঙানো আছে মাস্ক ছাড়া বিচে প্রবেশ করবেন না। এছাড়া আরও একটি সাইনবোর্ডে টাঙানো আছে নানা নির্দেশনা। কিন্তু আগত পর্যটকরা কেউ এই নির্দেশনা পড়ছেন না, কিংবা মাস্কও পরছেন না। এই অবস্থা সৈকতের ব্যবসায়ীদেরও। পর্যটক ও ব্যবসায়ীরা মাস্ক ব্যবহার না করা নিয়ে দিচ্ছেন নানা অজুহাত।

ফরিদপুর থেকে আসা পর্যটক বাবুল খন্দকার বলেন, মাস্ক আছে কিন্তু হোটেলের রুমে রেখে এসেছি। পরবর্তীতে সৈকতে আসলে পড়ে আসবো ইনশাআল্লাহ। আরেক পর্যটক রিয়াজ বলেন, মাস্ক পরা এটা একটা ভাল বিষয়। কিন্তু দেখেন সৈকতে যারা এসেছে তার মধ্যে এক শতাংশ মানুষ মাস্ক পড়েছে। কিন্তু বাকি ৯৯ শতাংশ মানুষ মাস্ক পড়েনি। মাস্ক ছাড়া যে করোনা হবে না এটা কিন্তু বলা যাবে না।

এদিকে সৈকতে জেড স্কী ব্যবসায়ী হারুন বলেন, মাস্ক ব্যবহার করি। কিন্তু সৈকতের পানিতে নেমে একটা ভেসে গেছে। তাই আর পরা হয়নি। কিন্তু উপরে দোকানে গেলে আরেকটা কিনে মুখে ব্যবহার করব। ফটোগ্রাফার রুবেল বলেন, সৈকতে তো কেউ মাস্ক ব্যবহার করছে না। তাই আমিও ব্যবহার করছি না। 

পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নভেম্বর মাস থেকে শুরু হওয়া পর্যটন মৌসুমে কক্সবাজারে সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও প্রতিদিন লক্ষাধিক পর্যটকের আগমন হচ্ছে।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর