শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০১:৩৩ পিএম, ২০২১-০৩-১৪
সাতকানিয়ায় ছিনতাইকারীর ছোঁড়া গুলিবিদ্ধ হয়েছেন মো. মিজান (২৭) নামে এক ব্যবসায়ী। রোববার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মিজান সাতকানিয়ার ৪ নম্বর বিল্লাপাড়ার নুরুল হুদার ছেলে। নগরের জহুর হকার্স মার্কেটে শান্তি স্টোর নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু জানান, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা তদন্ত করে দেখছি।
আহত মো.মিজান জানান, পদুয়া বাজার থেকে টাকা নিয়ে সাতকানিয়া যাওয়ার পথে মিঠাদিঘি এলাকায় সিএনজি অটোরিকশার পথরোধ করে আরেকটি সিএনজি অটোরিকশায় আসা ৪-৫ জন ছিনতাইকারী। মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় তাদের একজন শর্টগান দিয়ে আমার বাম হাতের বাহুতে গুলি করে। আমার কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা ও ১টি স্যামসাং মোবাইল নিয়ে যায়। আমি যে সিএনজি অটোরিকশায় ছিলাম সেটির চালক এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী মো.মিজানকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় সকাল ১০টার দিকে। তাকে ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited