চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর আমৃত্যু কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৪৫ পিএম, ২০২০-০৮-২৭

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর আমৃত্যু কারাদণ্ড

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর আমৃত্যু কারাদণ্ডক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত ব্যক্তিদের ছবি।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলা করে ৫১ জনকে হত্যার দায়ে হামলাকারী ব্রেনটন ট্যারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তার প্যারোলের কোনো সুযোগ থাকছে না অর্থাৎ তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, যা নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিবিসি এ তথ্য জানায়।
এর আগে ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন ট্যারেন্ট ৫১ জনকে হত্যা ও আরও ৪০ জনকে হত্যাচেষ্টা এবং সন্ত্রাসবাদের অভিযোগে আদালতে নিজের দোষ স্বীকার করেন।
বিচারক তার কর্মকাণ্ডকে ‘বর্বর’ উল্লেখ করে বলেন, ‘তিনি (ব্রেনটন) কোনো সহানুভূতি দেখাননি। ’
গত বছরের ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর এবং লিন্ডউড মসজিদে হামলা চালান ব্রেনটন। তিনি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি ছুড়ে এ হত্যাযজ্ঞ চালান, যা ৫১ জনের প্রাণ কেড়ে নেয়। হামলার সম্পূর্ণ ঘটনা ফেসবুকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করেন তিনি, যা গোটা বিশ্বকে হতবাক করে দেয়।
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যানডের বলেন, ‘ব্রেনটনের অপরাধ এতই জঘন্য যে আমৃত্যু কারাগারে থাকলেও তার শাস্তি যথেষ্ট হবে না। ’
তবে আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি হামলাকারী শেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেনটন। এর আগেই ব্রেনটন জানিয়েছেন, আদালতে তিনি কোনো কথা বলবেন না।
অন্যদিকে, এ হামলার ঘটনার এক মাসের মধ্যে নিউজিল্যান্ড সামরিক ধাঁচের আধা স্বয়ংক্রিয় সব ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ ঘোষণা করে।

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর