শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৮ পিএম, ২০২১-০৩-১০
নগরীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২৭ জন। তবে এতে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯১৫ জন।
আজ (১০ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৬টি নমুনা পরীক্ষা করে ১২৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরে ১০০ জন এবং বিভিন্ন উপজেলায় ২৭ জন।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৯১ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৯২০ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়।
এদিকে নগরের বেসরকারি হাসপাতাল শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।
এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২২ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা পজিটিভ এসেছে এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে ভাইরাস পাওয়া যায়নি।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited