শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৭ পিএম, ২০২১-০৩-০৮
নগরের বায়েজিদ থানার আরেফিন নগরে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে মো. ইমন রনি (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (৭ মার্চ) রাত ৮টার দিকে মুক্তিযোদ্ধা কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত মো.ইমন রনি বায়েজিদ থানার আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনির নূর কাসেমের ছেলে। বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াছিন হোসেন বলেন, ছাত্রলীগের দু'পক্ষে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিনে বায়েজিদ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে কয়েকবার। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রীতম সরকার বলেন, দু'গ্রুপের সংঘর্ষে ইমন নামের একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তা বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে উপস্থিত বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, দু'পক্ষের সংঘর্ষে ইমন নামের একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি, বিষয়টি তদন্ত করে দেখছি। এদিকে রাত পৌনে ১১টার দিকে লাশ চমেক হাসপাতাল জরুরি বিভাগে আনা হলে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে খুনিদের বিচারের দাবি করে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited