শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৬:৩৩ পিএম, ২০২০-০৮-২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার বাদামতল এলাকায় প্রবাহমান খাল দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছে কিছু প্রভাবশালী মহল। ফলে জোয়ার ভাটা থাকা খালের পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়।
প্রশাসনের চোখের সামনে এভাবে খালের উপর দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসায় সাধারণ জনগণের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত সাজের্ন্ট মহি খাল। এ খাল দখল করে বাদামতল এলাকায় দোকান নির্মান করে স্থানীয় কতিপয় অসাধু লোকজন দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছে।
প্রশাসনের চোখের সামনে এভাবে খাল দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসায় তা সাধারণ মানুষের মনের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নয়াহাট এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, খালের উপরে এ দোকান ঘর গুলি নির্মাণের কারণে জোয়ার-ভাঁটার পানি স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না। এ দোকানঘর নির্মানের কারণে পানি চলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। ফলে নয়াহাট এলাকায় শত শত একর আবাদি জমি চাষাবাদ করতে পারে নাই বহু কৃষক।
এ প্রসঙ্গে পটিয়া উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ইমরুল হাসান বলেন, বাদামতল এলাকায় পরিদর্শন করে যদি খাল দখল করে দোকান নির্মাণ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited